1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাঁশিপুরে খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

কাঁশিপুরে খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে একটি খালের একাংশ ভরাট করে পাঁচতলা ভবন নির্মাণ করায় ওই ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া আরও চারটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দিনব্যাপী এ ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা কল্যাণী খালের পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএস ফয়েজ উদ্দিন।

সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে এক্সাভেটর ও ড্রিল মেশিনের মাধ্যমে খালের অংশে নির্মিত স্থাপনাগুলো ভেঙে ফেলা হয় জানিয়ে ইউএনও বলেন, “প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন কর্মসূচির আওতায় ঐতিহ্যবাহী কল্যাণী খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খালের ভেতরে থাকা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”

এ খালে অন্তত ৬৬টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। অভিযানের আগেই অনেকে খাল দখলে রাখা জমি ছেড়ে দিয়ে স্থাপনা সরিয়ে নিয়েছেন। পর্যাক্রমে বাকিগুলোও উচ্ছেদের কথা জানান ইউএনও।

প্রশাসনের এই উদ্যোগে কল্যাণী খালের প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কাশীপুর ও আশপাশের এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট