1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অনিয়মের অভিযোগে শহরের তিন ফার্মেসীকে জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

অনিয়মের অভিযোগে শহরের তিন ফার্মেসীকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নানা অনিয়মের কারণে তিনটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে (ফার্মেসি) জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২ জুন) বিকেলে শহীদ জিয়া হলের পাশে ওষুধ বিক্রয়ের দোকানগুলোতে অভিযান চালায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর।

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমিন ও মো. মাহমুদুল হাসান।

ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনবিহীন ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করার জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ৪০(ক), ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে নিউ রবিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা, হৃদয় মেডিকেল হলকে ২৫ হাজার টাকা এবং দীপ্ত মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ওষুধ প্রশাসন কার্যালয় জানিয়েছে, অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি, নিবন্ধনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ মজুদ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, নারায়ণগঞ্জ-এর ঔষধ তত্ত্বাবধায়ক মো. কবির হোসেন।

তি‌নি বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অবৈধ ওষুধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট