1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাশীপুর হাট: লভ্যাংশ পায়নি শেয়ারধারীরা! - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

কাশীপুর হাট: লভ্যাংশ পায়নি শেয়ারধারীরা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কাশীপুরের ঐতিহ্যবাহী ‘কাশীপুর হাট’ থেকে মোটা অংকের টাকা আয়ের পরও লভ্যাংশ থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ শেয়ারধারীরা। সমস্ত লভ্যাংশ পকেটে ভরেছে স্থানীয় আরিফ মন্ডল সিন্ডিকেট।
এদিকে দীর্ঘদিন ধরে খাটা খাটুনির পরও কোনো টাকা না পাওয়ায় চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মী ও অংশীদারদের মাঝে।
অন্যদিকে, নিজেদের পিঠ বাঁচাতে পুরো ঘটনার দায় হাট কমিটির সভাপতি লাভলুর ঘাড়েই চাপানোর অপচেষ্টা চালাচ্ছে এই প্রভাবশালী চক্রটি।
অনুসন্ধানে জানা যায়, কাশীপুর হাটের শেয়ার ক্রয়ের মাধ্যমে বিপুল সংখ্যক সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিনিয়োগ করেছিলেন। আশানুরূপ বেচাকেনা এবং বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের পর বড় অংকের লভ্যাংশ পাওয়ার কথা ছিল সবার। কিন্তু হাট শেষে হিসাব-নিকাশের সময় দেখা যায় ভিন্ন চিত্র। সাধারণ শেয়ারধারীদের পাওনা বুঝিয়ে না দিয়ে কৌশলে তা আটকে দেয় কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল গং।
হাটের ইজারা ও ব্যবস্থাপনার সাথে জড়িত বিএনপির একাধিক তৃণমূল নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, দলের নাম ভাঙিয়ে এবং ক্ষমতার দাপট দেখিয়ে আরিফ মন্ডল পুরো হাটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। সাধারণ নেতাকর্মীরা মাঠ পর্যায়ে দিনরাত পরিশ্রম করলেও লভ্যাংশ বণ্টনের সময় তাদের পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে।
এক ভুক্তভোগী কর্মী আক্ষেপ করে বলেন, “আমরা রক্ত-ঘাম এক করলাম, আর লভ্যাংশ লুটে নিল আরিফ-রাশেদ গং। দল ক্ষমতায় বা সুবিধাজনক অবস্থানে থাকলেও আমাদের মতো কর্মীদের কপাল সবসময়ই পোড়ে।
এদিকে শেয়ারধারীদের ক্রমবর্ধমান চাপ এবং নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়ে নিজেদের বাঁচাতে নতুন চাল চালছে আরিফ- রাশেদ সিন্ডিকেট। লভ্যাংশ আত্মসাতের পুরো দায় তারা এখন সুকৌশলে হাটের সভাপতি লাভলুর ওপর চাপানোর চেষ্টা করছে। এলাকায় রটানো হচ্ছে যে, সভাপতি লাভলুর অব্যবস্থাপনা এবং একক সিদ্ধান্তের কারণেই নাকি শেয়ারধারীরা টাকা পাচ্ছেন না।
তবে হাটের সাধারণ অংশীদারদের দাবি, কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লাভলুকে বলির পাঁঠা বানিয়ে আরিফ- রাশেদ মূলত নিজেদের দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনা আড়াল করতে চাইছে।
এই ঘটনাকে কেন্দ্র করে কাশীপুর এলাকায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বঞ্চিত শেয়ারধারী এবং ক্ষুব্ধ নেতাকর্মীরা যেকোনো সময় বড় ধরনের প্রতিবাদ বা আন্দোলনের ডাক দিতে পারেন বলে জানা গেছে। সাধারণ বিনিয়োগকারীদের দাবি, অবিলম্বে হিসাব পরিষ্কার করে তাদের প্রাপ্য লভ্যাংশ বুঝিয়ে দেওয়া হোক এবং আরিফ-শাহিন কাফির গংয়ের সিন্ডিকেট ভেংগে হাটের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট