1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আইভীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

আইভীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (১১ মে) আদালতের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়।

এর আগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে জামিন দেন হাইকোর্ট।

গত ৩০ এপ্রিল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

উল্লেখ্য, এরই মধ্যে গত ১০ মে হত্যা সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মোট ১০টি মামলায় আইভীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

এ বিষয়ে এখন চেম্বার জজ আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে আইন সংশ্লিষ্ট মহলসহ রাজনৈতিক অঙ্গনে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট