1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কে রুখবে লম্পট রামপ্রসাদকে? - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

কে রুখবে লম্পট রামপ্রসাদকে?

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর বিগ্রহ মন্দিরের সাধারন সম্পাদক রাম প্রসাদ ঘোষ। স্থানীয় কারো বিপদ দেখলেই বাড়িয়ে দেন সহযোগিতার হাত! তবে, এ সহযোগিতার পিছনে থাকে তার হীনস্বার্থ এ লাম্পটের লোলুপ দৃষ্টি। সহযোগিতার নামে ঘনিষ্টভাবে মিশে যান ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে এবং একটা সময় গড়ে তুলে নিষিদ্ধ সম্পর্ক্য! অবৈধ সম্পর্ক্য স্থাপনকালে করে রাখেন নগ্ন ভিডিও। আর এ ভিডিও করার মাধ্যমেই শুরু হয় ব্ল্যাকমেইলিং। এভাবেই বছরের পর বছর বাধ্য করা হয় অবৈধ সম্পর্ক্য টিকিয়ে রাখতে।

ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে এ ধরনের অপরাধ কর্মকান্ড চালিয়ে আসলেও অর্থের প্রভাব খাটিয়ে বরাবরের মতই রয়ে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে এ সিরিয়াল ধর্ষক রামপ্রসাদ। যদি ফ্যাসাদে পড়েও যায় এ থেকে অঢেল অর্থের বিনিময়ে পেয়ে যান মুক্তি!

সূত্রে জানা যায়, ফতুল্লার হরিহরপাড়া শীষমহল এলাকায় হোসেন বোর্ড মিলের উল্টো পাশে রুদ্র টেলিকম নামের একটি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা প্রতিষ্টান রয়েছে লম্পট রামপ্রসাদের। অঢেল অর্থের মালিক লম্পট রামপ্রসাদের ঘোষতার প্রতিষ্ঠানে পুরুষ কর্মচারী না থাকলেও রয়েছে একাধিক অল্প ও মধ্য বয়সের সুন্দরী রমনী! মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোন নারী গ্রাহক তার দোকানে সেবা নিতে আসলেই বিভিন্ন কৌশল, সহযোগীতা কিংবা মিষ্টি কথায় পটে যান নারী সেবা প্রার্থীদের মধ্যে অনেকেই। একটা সময় তার ব্যবসা প্রতিষ্টানের ভিতরেই রক্ষিত অন্দর মহলে শুরু হয় রঙ্গলীলা এবং করা হয় আপত্তিকর ভিডিও। আর ভিডিও দেখিয়েই ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে ভোগ করা হয় বছরের পর বছর। দীর্ঘদিন ধরে এ ধরনের অসামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসলেও এর লাগাম এখনো টেনে ধরতে পারেনি কেউ। অপরদিকে, সমাজিক মর্যাদার কারনে লম্পট রামপ্রসাদের লালসার স্বীকার ভোক্তভোগী নারীরা বরাবরের মতই রয়ে যায় নিশ্চুপ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী অভিযোগ করে বলেন, রুদ্র টেলিকম সেন্টারের স্বত্ত্বাধিকারী রামপ্রসাদ ঘোষ একজন চিহ্নিত লম্পট। মোবাইল ব্যাংকিংয়ের দোকান হওয়ার সুবাধে আমরা সেবার পাওয়ার উদ্দেশ্যে তার দোকানে আমাদের যেতে হয়। কিন্তু আমরা বিদুৎ বিল কিংবা গ্যাস বিল দিতে গেলেই এই লম্পট রামপ্রসাদ ইনিয়ে বিনিয়ে আমাদের মত মহিলাদের সাথে অপ্রাসঙ্গিক কথা বার্তা বলতে থাকেন। কেউ প্রতিবাদ করলে চুপষে যান অন্যথায় তার কথার ছলে যে নারী পড়ে যায় সেই নারীর জীবনই দুর্বিসহ করে তুলেন এই লম্পট রামপ্রসাদ। এমনকি, রামপ্রসাদের মোবাইলফোন তল্লাশি করলেই ব্ল্যাকমেইলিংয়ের অনেক সুস্পষ্ট তথ্যপ্রমান মিলবে বলেও ভোক্তভোগী নারীরা জানান।

অভিযোগের বিষয়ে রামপ্রসাদের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট