1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রভাবশালীদের দাপটে সাধারণ মানুষ জিম্মি ছিল-মাও.জব্বার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

প্রভাবশালীদের দাপটে সাধারণ মানুষ জিম্মি ছিল-মাও.জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ‘নতুন বাংলাদেশে মানুষের অধিকার রক্ষা ও দুর্নীতির শেকড় উপড়ে ফেলে’ একটি সুন্দর ধারার দেশ গড়ার আহ্বান জানিয়েছেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

সোমবার (১১ মে) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় অনলাইন সংবাদ মাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা জব্বার বলেন, “আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। অতীতে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার উপর যে বিধিনিষেধ ছিল, তা থেকে মুক্ত হয়ে এখন সত্য প্রকাশে সাহসী হতে হবে। বিশেষ করে নারায়ণগঞ্জের মতো এলাকাগুলোতে যেখানে প্রভাবশালী ব্যক্তিদের দাপটে সাধারণ মানুষ জিম্মি ছিল, সেখানে এখন সুবিচার প্রতিষ্ঠার সময় এসেছে।”

তিনি আরও বলেন, পাঁচ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের একটি নতুন সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে শিক্ষা, সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে। সাংবাদিক ও সংবাদমাধ্যমগুলোকে কোনো দল বা ব্যক্তির তোষামোদ না করে দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।

তিনি নতুন সংবাদ মাধ্যমটির সাফল্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট