1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শেখ হাসিনা না আসলে বাংলাদেশ এত উন্নত হতো না: খোকন সাহা-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগনকে সাথে নিয়ে আড়াইহাজারকে মাদক মুক্ত করা হবে-এমপি আজাদ ডেঙ্গু প্রতিরোধে ডিসির প্রশংসনীয় উদ্যোগ বিএনপি হচ্ছে জনগণের দল-এমপি কালাম এনায়েতনগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত পাওনা টাকার দাবিতে জানাজা আটকে দিলেন বিএনপি নেতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী: ২০ হাজার ছিন্ন মূলের মাঝে রনির খাবার বিতরন ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫-তম মৃত্যুবার্ষিকী পালিত সোনারগাঁয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামলেন এসিল্যান্ড সোনারগাঁয়ে বিকাশের টাকা তোলা নিয়ে চালকের সঙ্গে সংঘর্ষে হেলপার নিহত

শেখ হাসিনা না আসলে বাংলাদেশ এত উন্নত হতো না: খোকন সাহা-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাফফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। বুধবার বিকেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার ব্যাক্তিগত কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ হান্নান আহমেদ দুলাল, সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক জিএম আরমান, সংগঠনিক সম্পাদক এডঃ মাহমুদা বেগম মালা, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাঃ অধ্যাপক আতিকুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক এডঃ বিদ্যুৎ কুমার সাহা,১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্রবীন নেতা এস এম পারভেজ, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ হেনা, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনিস আহমেদ।
আরও উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন, আওয়ামী লীগ নেতা আল আমিন, ফয়েজ আহমেদ, হুমায়ুন কবির, আক্তার হোসেন, রফিকুল ইসলাম জয়, আওয়ামী লীগ নেতা মোঃ নয়ন,আঃ খালেক, রফিকুল হাসান সুমন, সুমন ভুইয়া, বাবুল দেওয়ান,রফিকুল হাসান,অহিদুল ইসলাম আকিব, মহিলা নেত্রী ডলি আক্তার,শিউলী আক্তার,নুরুজ্জামান শেখ,আমিনুল ইসলাম রিপন,ইউনুস আলী মাসুদ,সিদ্ধিরগঞ্জ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তানজীল কবির সজীব,এনামুল হক ভুইয়া বাদল, মহসিন ভুইয়াসহ মহানগরের আওতাধীন বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এডঃ খোকন সাহা বলেন, ‘৪২ বছর পূবে নেত্রী যদি দেশে না আসতেন, তাহলে দেশ আজ এত উন্নত হতো না। সেদিন শত বাধাও শেখ হাসিনাকে থামাতে পারেনি। তিনি ঠিকই গণতন্ত্রকে উদ্ধার করতে ফিরে এসেছিলেন। তিনি ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি। শেখ হাসিরা কারনেই আজ স্মার্ট বাংলাদেশ পেয়েছি আর নেত্রী ক্ষমতায় থাকলেই আমরা ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ দেখতে পাবো।’
খোকন সাহা আরও বলেন,আজ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে অনুসরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ কোন পর্যায়ে গিয়েছে সেটা পুরো বিশ্ব দেখছে। করোনার পর যেখানে বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি আজ ভঙ্গুর, সেইখানে শেখ হাসিনার বিচক্ষণ সব সিদ্ধান্তের কারনে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা রয়েছে। শেখ হাসিনার নির্দেশ মোতাবেক দলকে সুসংগঠিত করে নেত্রীকে আবারো ক্ষমতায় আনতে হবে। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট