1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামলেন এসিল্যান্ড - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫-তম মৃত্যুবার্ষিকী পালিত সোনারগাঁয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামলেন এসিল্যান্ড সোনারগাঁয়ে বিকাশের টাকা তোলা নিয়ে চালকের সঙ্গে সংঘর্ষে হেলপার নিহত বক্তাবলীতে শিশু ধর্ষণ: অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সেই ধর্ষক হিরু বর্জ্যবাহী গাড়িতে চড়ে নগর পরিদর্শনে নাসিক প্রশাসক সহকর্মীদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির পশুর হাটে বাঁশের খুঁটিতে সেচ্ছাসেবীর মরদেহ, পরিবারের দাবি হত্যা নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইয়ের কবলে নারী, সিসিটিভিতে যা দেখা গেল

সোনারগাঁয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামলেন এসিল্যান্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে এবার নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন। পরিচ্ছন্নতা কার্যক্রমে বর্জ্য অপসারণ কাজে মাঠে নেমে তদারকি করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

ঈদের দিন বিকেল থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। যেন দুর্গন্ধ, ময়লার স্তূপ কিংবা জলাবদ্ধতার সৃষ্টি না হয়—সেজন্য বর্জ্য অপসারণ কার্যক্রম সরাসরি তদারকি করেন সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনীম । 

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া।

ঈদুল আজহা উপলক্ষে এদিন দেশের সব উপজেলা ও পৌরসভায় কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দেয় স্থানীয় সরকার বিভাগ।

তবে সোনারগাঁ উপজেলায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে কোরবানি পরবর্তী বর্জ‍্য ব‍্যবস্থাপনার কার্যক্রম চলমান রয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে জন্য এলাকার খোলা জায়গায় কোথাও কোরবানি পশুর বর্জ‍্য দেখা যায়নি।

কোরবানির তৃতীয় দিনেও কয়েক জায়গায় কোরবানি করা হয়েছে।সে জায়গাগুলোতে দ্রুত বর্জ‍্য অপসারণের জন‍্য প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সোনারগাঁ উপজেলা পরিষদে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। 

এবিষয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, কুরবানির হাট ও পশুর বর্জ্যের কারণে সৃষ্ট পরিবেশ দূষণ দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং নাগরিক ভোগান্তি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই উপজেলার বিভিন্ন এলাকা পরিষ্কার করা সম্ভব হয়।

তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মীর পাশাপাশি  বর্জ্যবাহী যানগুলো দিনভর চালু রাখা হয়। এছাড়া পরিবেশ দূষণ ও দুর্গন্ধ রোধে বিভিন্ন ওয়ার্ডে বর্জ্য রাখার পলি ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট