1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫-তম মৃত্যুবার্ষিকী পালিত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫-তম মৃত্যুবার্ষিকী পালিত সোনারগাঁয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামলেন এসিল্যান্ড সোনারগাঁয়ে বিকাশের টাকা তোলা নিয়ে চালকের সঙ্গে সংঘর্ষে হেলপার নিহত বক্তাবলীতে শিশু ধর্ষণ: অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সেই ধর্ষক হিরু বর্জ্যবাহী গাড়িতে চড়ে নগর পরিদর্শনে নাসিক প্রশাসক সহকর্মীদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির পশুর হাটে বাঁশের খুঁটিতে সেচ্ছাসেবীর মরদেহ, পরিবারের দাবি হত্যা নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইয়ের কবলে নারী, সিসিটিভিতে যা দেখা গেল

সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫-তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান(বীর উত্তম) এর ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৩০ মে) দুপুরে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে চৌরাস্তা শপিং কমপ্লেক্স এর সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু,পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার সাধারণ সম্পাদক মোতালেব মেম্বার প্রমুখ।

এছাড়া দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক শামীম আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন বিজয় মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা রাকিব হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট