1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপি হচ্ছে জনগণের দল-এমপি কালাম - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগনকে সাথে নিয়ে আড়াইহাজারকে মাদক মুক্ত করা হবে-এমপি আজাদ ডেঙ্গু প্রতিরোধে ডিসির প্রশংসনীয় উদ্যোগ বিএনপি হচ্ছে জনগণের দল-এমপি কালাম এনায়েতনগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত পাওনা টাকার দাবিতে জানাজা আটকে দিলেন বিএনপি নেতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী: ২০ হাজার ছিন্ন মূলের মাঝে রনির খাবার বিতরন ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫-তম মৃত্যুবার্ষিকী পালিত সোনারগাঁয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামলেন এসিল্যান্ড সোনারগাঁয়ে বিকাশের টাকা তোলা নিয়ে চালকের সঙ্গে সংঘর্ষে হেলপার নিহত

বিএনপি হচ্ছে জনগণের দল-এমপি কালাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহুদলীয় গণতন্ত্রের প্রর্বত্তক, সার্কের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১০টায় শহরের হোসিয়ারী সমিতির সামনে মহানগর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম এবং প্রধান বক্তা ছিলেন নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের দিনটি আমরা প্রতিবছরই পালন করে আসছি কিন্তু এবারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। কারন গত ১৮ বছর আমরা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে এ দিনটি পালন করেছি। আর এবার কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই দিনটি আমরা পালন করতে পারছি। আমাদের মহানগরের সকল নেতৃবৃন্দ একত্রিত আছি, কারন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছেন সেটা সমুন্নত রাখতে সবাই আমরা বদ্ধ পরিকর। বিএনপি জনগণের দল সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

প্রধান বক্তা এড. সাখাওয়াত হোসেন খান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ ও দক্ষ মানুষ ছিলেন। তাঁর নেতৃত্বে দেশে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড শুরু হয়েছিলো। এছাড়াও তিনি হচ্ছেন সার্কের প্রতিষ্ঠাতা। কিন্তু দেশি-বিদেশি চক্রের ষড়যন্ত্রে তিনি আজকের দিনে এ পৃথিবী থেকে বিদায় নেন। আমরা তাঁর পরিক্ষিত সৈনিক। তিনি যে আদর্শ রেখে গেছেন সেটা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাবো।
বক্তব্য শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করেন নেতৃবৃন্দ।

সকালে খানপুর কিল্লারপুল থেকে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণের মাধ্যমে এ কর্মসূচী শুরু করেন। পরে নেতৃবৃন্দ মহানগরের ১৭টি স্পটে এ কর্মসূচী ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে পালন করেন।

মিলাদ ও দোয়ায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবীর, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট