1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছারছীনায় ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লাইফ’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো জ্বালালো লিডো ফতুল্লায় ছেলে হত্যার বিচার না দেখেই মায়ের রক্তাক্ত মৃত্য, অভিযোগের তীর ডেভিড ভাগিনা রানার দিকে! ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ছারছীনায় ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ছারছীনা দরবার শরীফের হিযবুল্লাহ কমপ্লেক্সের তৃতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবুওয়াক্কাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ রূহুল আমিন আফসারী, ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়ার মুদীর আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল মুনীর হামীম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ গোপালগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ কাজী মফিজ উদ্দীন এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা এনায়েতুল্লাহ ফয়রাভী।

সেমিনারে বক্তারা বলেন, ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি শিক্ষায় আলোকিত করতে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আল্লাহওয়ালা ও দ্বীনদার নেতৃত্বের মাধ্যমেই সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ছাত্রসমাজের মধ্যে ইসলামের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে দ্বীনের খেদমতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
সেমিনার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট