1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে হকার সমস্যা অভিশপ্ত পর্যায়ে পৌঁছেছে-সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ

নারায়ণগঞ্জে হকার সমস্যা অভিশপ্ত পর্যায়ে পৌঁছেছে-সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান বলেছেন, “নারায়ণগঞ্জ শহরের হকার সমস্যা এখন একটি অভিশপ্ত পর্যায়ে পৌঁছেছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। আমি নগরবাসীর স্বার্থে এই সমস্যার স্থায়ী সমাধান করবই। শহরকে এই অভিশাপ থেকে মুক্ত করতে চাই, এতে নগরবাসীর সকলের সহযোগিতা প্রয়োজন।”

রোববার (৮ মার্চ) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি এনামুল হক সিদ্দিকী, সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য, সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, অর্থ সম্পাদক কাইয়ূম খান, প্রচার সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকা, কার্যকরি সদস্য মোক্তার হোসেন, কামাল হোসেন মিলন ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব।

শহরকে যানজটমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, “একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়তে হলে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। হকারদের জন্য নির্দিষ্ট স্থান বা বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে, তবে রাস্তার ওপর কাউকে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি আমার অগ্রাধিকার তালিকায় রয়েছে।”

এ সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। হকার উচ্ছেদ ও শহরের শৃঙ্খলা ফেরাতে আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী ও সহযোগিতা প্রয়োজন। আপনারা জনদুর্ভোগের চিত্র তুলে ধরলে আমাদের কাজ করতে সুবিধা হবে।”

ফটো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন সমস্যা ও ট্রাফিক অব্যবস্থাপনা নিয়ে প্রশাসকের সঙ্গে আলোচনা করেন। প্রশাসক তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট