1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লাইফ’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো জ্বালালো লিডো ফতুল্লায় ছেলে হত্যার বিচার না দেখেই মায়ের রক্তাক্ত মৃত্য, অভিযোগের তীর ডেভিড ভাগিনা রানার দিকে! ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামাদের সম্মানে আয়োজিত প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন জমিয়তের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।

শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন ‘যমুনায়’ এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মহাসচিব মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নানুপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা সালাহউদ্দিন, এ ছাড়াও দেশের বিভিন্ন মাদরাসার শায়খুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, ও ইসলামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলকে সরকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে আগত আলেমগণ দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত মুফতি মনির হোসাইন কাসেমী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে আসে। এই মাহফিল শুধু খাবারের আয়োজন নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের এক অনন্য উপলক্ষ।” তিনি দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট