1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হত্যাসহ ৪ মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজান ১০ দিনের রিমান্ডে - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি

হত্যাসহ ৪ মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজান ১০ দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে স্কুলছাত্র রোমান হত্যাসহ ৪টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শামসুর রহমানের আদালতে গ্রেপ্তার মিজানকে রিমান্ড চেয়ে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে রূপগঞ্জের আলোচিত ভূমিদস্যু মিজানুর রহমানের মিজানের পক্ষে সকালে আদালতপাড়ায় মহড়া দিয়েছে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের স্বর্গরাজ্যখ্যাত চনপাড়ার চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা।

এ সময় তারা সাংবাদিকদের ছবি তুলতে ও ভিডিও করতেও বাধা দেয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যাসহ পৃথক ৪টি মামলায় রূপগঞ্জের মিজানুর রহমান মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর মধ্যে রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যা মামলায় ৫ দিনের এবং হত্যা চেষ্টা ও মারামারির দু’টি মামলায় ২ দিন করে এবং ১টি মামলায় ১ দিন মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমরা আশা করি, জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বেরিয়ে আসবে।

কারণ সে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পাশাপাশি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অনেক অভিযোগ রয়েছে।
সন্ত্রাসীদের মহড়া প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, স্বাধীন দেশে আদালতে সন্ত্রাসীরা মহড়া দেবে এটা ছাত্র-জনতা মেনে নেবে না। যারা মহড়া দিয়েছেন আশা করছি, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট