1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃতদের আসামি আর জীবিতদের অব্যাহতি! রাকিব হত্যা মামলার তদন্ত নিয়ে প্রশ্ন? সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা, গাঁজার গাছ ও বিদেশি মুদ্রাসহ আটক ৩ “সতীর্থ-০১” এর ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ময়লার ভাগাড় অপসারণে মাঠে ইউএনও, তিন ধাপে স্থায়ী সমাধানের উদ্যোগ অচিরেই কুতুবপুরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে-এমপি আল আমিন এনডিএ চেয়ারম্যান নিয়োগ: তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা রাজীবের “গ্রেপ্তারের নির্দেশ ওসি’র” তবুও অধরা সোর্স সাদ্দাম!

ফতুল্লায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ মিলন ফকিরের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লা থানাধীন পশ্চিম রসুলপুর এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাহাত মোল্লা (২৭)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাহাত মোল্লার পিতার নাম হানিফ মোল্লা। তার স্থায়ী ঠিকানা বরগুনা জেলার আমতলী থানার কলাগাছিয়া এলাকায়। তিনি ফতুল্লার পশ্চিম রসুলপুর এলাকায় আবুল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট