1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সোমবার (১ জুন) দিবাগত রাতে সদর উপজেলার সৈয়দপুর গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) শহীদুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রমজান এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ শাহিন (৪৩), মোঃ বিল্লাল হোসেন (৩৮), মোঃ আমির হোসেন (৪১) এবং মোঃ সম্রাট (৪০)।

পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার ব্যবহার করে মিছিলের আয়োজন করে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগে অভিযুক্ত।

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট