1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডেঙ্গু প্রতিরোধে ডিসির প্রশংসনীয় উদ্যোগ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগনকে সাথে নিয়ে আড়াইহাজারকে মাদক মুক্ত করা হবে-এমপি আজাদ ডেঙ্গু প্রতিরোধে ডিসির প্রশংসনীয় উদ্যোগ বিএনপি হচ্ছে জনগণের দল-এমপি কালাম এনায়েতনগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত পাওনা টাকার দাবিতে জানাজা আটকে দিলেন বিএনপি নেতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী: ২০ হাজার ছিন্ন মূলের মাঝে রনির খাবার বিতরন ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫-তম মৃত্যুবার্ষিকী পালিত সোনারগাঁয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামলেন এসিল্যান্ড সোনারগাঁয়ে বিকাশের টাকা তোলা নিয়ে চালকের সঙ্গে সংঘর্ষে হেলপার নিহত

ডেঙ্গু প্রতিরোধে ডিসির প্রশংসনীয় উদ্যোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় শনিবার এ চলমান কর্মসূচির পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

এ সময় বক্তব্যেে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিক সচেতনতা সবচেয়ে জরুরি। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। জলাবদ্ধতা দূর করতে ড্রেন ও খালগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সবাই মিলে কাজ করলে মশাবাহিত রোগ ও জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাব।

তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে নারায়ণগঞ্জকে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পারব।

অভিযানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, ড্রেন ও জলাশয় পরিষ্কার করা হয় এবং জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট