1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের জেরে ফতুল্লায় সাংবাদিককে জীবন নাশের হুমকি, জিডি আড়াই বছর পর বিকাশ ব্যবসায়ী আতিক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৬ ‘দুর্ধর্ষ’ সেই জাহিদের আস্তানায় র‌্যাবের ‘ব্লক রেইড’, বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, আটক ৩ সোনারগাঁয়ে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার আরও দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে আইনি বাধা নেই সোনারগাঁ জাদুঘর গেট থেকে পুরান টিপরদী পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে জনগন সোনারগাঁয়ে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা কোরবানির হাটে সব বিশৃঙ্খলা করা হলে কঠোর হস্তে দমন করা হবে-ডিসি ফতুল্লায় ৪ মাসের অন্তঃসত্ত্বাকে তুলে নিল কনের স্বজনরা!

সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল রবিবার (১৭ মে) রাত আনুমানিক ১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চট্টগ্রাম–ঢাকা মহাসড়কের ১০ তলা এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এ সময় এশিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা অবস্থায় তাকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত সোহেল রানা (৩৭), কুমিল্লার সদর দক্ষিন থানার জঙ্গলপুর এলাকার শাহজাহানের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের জেলায় পরিবহন, সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে জানা যায়।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও র‍্যাব নিশ্চিত করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট