1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‘দুর্ধর্ষ’ সেই জাহিদের আস্তানায় র‌্যাবের ‘ব্লক রেইড’, বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, আটক ৩ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের জেরে ফতুল্লায় সাংবাদিককে জীবন নাশের হুমকি, জিডি আড়াই বছর পর বিকাশ ব্যবসায়ী আতিক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৬ ‘দুর্ধর্ষ’ সেই জাহিদের আস্তানায় র‌্যাবের ‘ব্লক রেইড’, বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, আটক ৩ সোনারগাঁয়ে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার আরও দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে আইনি বাধা নেই সোনারগাঁ জাদুঘর গেট থেকে পুরান টিপরদী পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে জনগন সোনারগাঁয়ে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা কোরবানির হাটে সব বিশৃঙ্খলা করা হলে কঠোর হস্তে দমন করা হবে-ডিসি ফতুল্লায় ৪ মাসের অন্তঃসত্ত্বাকে তুলে নিল কনের স্বজনরা!

‘দুর্ধর্ষ’ সেই জাহিদের আস্তানায় র‌্যাবের ‘ব্লক রেইড’, বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, আটক ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রোববার বিকেল চারটা। এলাকাবাসী কিছু বুঝে উঠার আগেই শহরের গলাচিপার রূপারবাড়ী এলাকা ঘিরে ফেলে পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাব-১১ এর একটি দল। এরপর শুরু হয় ‘ব্লক রেইড’।

এ সময় রূপারবাড়ী এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

র‌্যাবের অভিযানে আটক তিনজন মাসদাইরের দুর্ধর্ষ সন্ত্রাসী জাহিদের সহযোগী বলে জানিয়েছে র‌্যাব। ওই আস্তানায় জাহিদ তার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ চালাতেন।

এর আগে, একই এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে জাহিদ ও বুইট্টা মাসুদের নেতৃত্বে র‌্যাব সদস্যদের কুপিয়ে জখম করা হয়।

অভিযানের পর সরেজমিনে গলাচিপা এলাকায় গিয়ে কথা হয় স্থানীয় এলাকাবাসীর সঙ্গে। এ সময় নাম প্রকাশ না করার শর্তে এলাকাটির এক বাসিন্দা বলেন, মাদক ব্যবসায়ীরা এই এলাকায় প্রকাশ্যেই মাদক বিক্রি করে। কাউরে ওরা ভয় পায় না। কিন্তু আজকে দুপুরে র‌্যাব পুরা এলাকাই ঘিরে ফেলে।

“র‌্যাব আসতে আসতে ওদের অনেকে সরে গেছে। কিন্তু কয়েকজন যারা যাইতে পারে নাই, তারা অভিযানে ধরা পড়সে,” বলেন ওই ব্যক্তি।

তিনি আরও বলেন, “এর আগে র‌্যাবের উপর যেই হামলা হইসে সেখানেও এই এলাকার মাদক কারবারিরা জড়িত ছিল। ওই ঘটনায় জড়িত একজনকে শুনছি আজকে ধইরা নিছে।”

একই এলাকার আরো এক বাসিন্দা বলেন, “আমরা কেউ ভয়ে কথা বলতে পারিনা। ওরা পুরা এলাকাটা জাহান্নাম বানায়া রাখছে। সবার চোখের সামনে মাদক বেঁচে, মারামারি করে। আজকে যেমনে ধইরা নিছে, এমনে সব কয়টারে নিলে আমরা শান্তি পামু।”

এ বিষয়ে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, “সন্ত্রাস, মাদক নির্মূল এবং অস্ত্র উদ্ধারের লক্ষ্যে আজকে আমরা গলাচিপা এলাকায় একটি অভিযান পরিচালনা করেছি। সেখানে ব্লক রেইড দিয়ে কয়েকজনকে আটক করা হয়। আটক তিনজনের কেউ এর আগে র‌্যাবের উপর হামলায় জড়িত ছিল কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট