1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াই বছর পর বিকাশ ব্যবসায়ী আতিক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৬ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের জেরে ফতুল্লায় সাংবাদিককে জীবন নাশের হুমকি, জিডি আড়াই বছর পর বিকাশ ব্যবসায়ী আতিক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৬ ‘দুর্ধর্ষ’ সেই জাহিদের আস্তানায় র‌্যাবের ‘ব্লক রেইড’, বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, আটক ৩ সোনারগাঁয়ে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার আরও দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে আইনি বাধা নেই সোনারগাঁ জাদুঘর গেট থেকে পুরান টিপরদী পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে জনগন সোনারগাঁয়ে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা কোরবানির হাটে সব বিশৃঙ্খলা করা হলে কঠোর হস্তে দমন করা হবে-ডিসি ফতুল্লায় ৪ মাসের অন্তঃসত্ত্বাকে তুলে নিল কনের স্বজনরা!

আড়াই বছর পর বিকাশ ব্যবসায়ী আতিক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৬

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াই বছর পর নারায়ণগঞ্জের ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৭ মে) পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ফতুল্লা থানায় দায়ের হওয়া হত্যা মামলাটি তদন্তের সময় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়।

মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত আতিকুল ইসলাম ফতুল্লার আলীগঞ্জ কাজীপাড়া বাজারে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। একই এলাকার আরেক বিকাশ ব্যবসায়ী আলী সম্রাট ২০২৩ সালের ৯ নভেম্বর সকালে তার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। পরে রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে আতিকুলকে আলীগঞ্জ রেললাইন এলাকায় ডেকে নেওয়া হয়।

রাত সাড়ে ১০টার দিকে আতিকুল তার বন্ধু মাসুম হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে যান। একপর্যায়ে মাসুম সাময়িকভাবে সেখান থেকে চলে গেলে আতিকুল নিখোঁজ হন। দুই দিন পর ১১ নভেম্বর সকালে আলীগঞ্জ রেললাইনসংলগ্ন হাজী সাহাবুদ্দিনের মাছের খামারের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে পিবিআই জানতে পারে, পরিকল্পনা অনুযায়ী প্রথমে ধার নেওয়া ৫০ হাজার টাকা আতিকুলকে ফেরত দেন আলী সম্রাট। পরে গ্রেপ্তার আসামিরা ওই টাকা ও আতিকুলের কাছে থাকা আরও অর্থ ছিনিয়ে নেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পেট, বুক ও ঘাড়ে আঘাত করে হত্যা করা হয়। পরে মরদেহটি পুকুরে ফেলে দেওয়া হয়।

পিবিআই বলছে, হত্যাকাণ্ডে জড়িত আরও ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার তদন্তও অব্যাহত আছে।

গত ১৩ মে ভোরে ফতুল্লার আলীগঞ্জ বাজার এলাকা থেকে মামলার প্রধান আসামি শান্ত হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৪ মে রাতভর অভিযান চালিয়ে আহাদ আলী (২৩), রুবেল (৩২), আশিক (২৩), জুম্মন (২৩) ও জাহিদ হাসান শুভকে (২৫) ফতুল্লা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার শান্ত হোসেন জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এ ছাড়া রিমান্ডে নেওয়া অন্য আসামিদের মধ্যে আহাদ আলীও আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট