1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নে পিছিয়ে ফতুল্লা : সিটি কর্পোরেশন চান এমপি, বিএনপি নেতা রিয়াদ চান পৌরসভা বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফতুল্লায় পুলিশের উপর হামলা, চাঁদাবাজদের ছিনিয়ে নিল সন্ত্রাসীরা উচ্ছেদ কর্মীদের ওপর হামলার ঘটনায় মামালা, আসামি দেড়শ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি: দল থেকে বহিষ্কার বিএনপি নেতা সালাউদ্দিন নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী ও অপরাধীদেরকে কঠোর বার্তা দিলেন র‍‍্যাব অধিনায়ক ফতুল্লায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে আহত ৫ শিক্ষার্থী জিয়াউর রহমানের দেখানো পথেই এগোচ্ছে বিএনপি সরকার-এমপি কালাম বন্দরে কথিত সাংবাদিক জি কে রাসেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরের বীর মুক্তিযোদ্ধা মোশারফ খান (৭৮) আর নেই। মঙ্গলবার (৫ মে) রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বন্দর উইলসন রোড এলাকার খানবাড়ির বাসিন্দা এবং মৃত মনির উদ্দিন খানের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বুধবার (৬ মে) সকাল ১০টায় বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এই বীর সেনানীকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তার ইতির উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পরে স্থানীয় বন্দর কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট