1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে আহত ৫ শিক্ষার্থী - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই উজ্জল পলাতক ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের ৫ জনেরই মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী সোনারগাঁয় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে কোরবানির হাটগুলোর নিয়ন্ত্রন বিএনপির কব্জায়! সোনারগাঁওয়ে ট্রাকচাপায় রিকশাচালক নিহত, ট্রাক ও চালক আটক নারায়ণগঞ্জে উগ্র মেজাজের নেতানিয়াহুকে দেখতে খামারে ভিড় রূপগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি সহকারী কর্মকর্তার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষনা করলেন খেলাফত মজলিস

ফতুল্লায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে আহত ৫ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব বলেন, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে স্কুল পরিদর্শনে এসেছিলাম। ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওপর থেকে সিলিং ফ্যানটি খুলে পড়ে। ভাগ্য ভালো কারও মাথায় পড়েনি। মাথায় পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তারপরও অন্তত ৫ জন শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন, প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পরই এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বর্তমানে স্কুল ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ প্রয়োজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালে সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করেছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট