
যুগের নারায়ণগঞ্জ:
নতুন কুঁড়ি ২০২৬ এর উদ্বোধন করেন তারেক রহমান। উদ্বোধনের পর সারা দেশের বিভিন্ন ভেন্যুতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেলেও নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়াম-এ দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে গ্যালারিতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না বললেই চলে, যা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা দেশে যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, সেখানে নারায়ণগঞ্জে এমন শূন্য গ্যালারি চরম অপব্যবস্থাপনারই প্রমাণ।
তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিলুফা ইয়াসমিন-এর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে “নতুন কুঁড়ি”-র ইতিহাস ও তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে যথাযথভাবে তুলে ধরা হয়নি। ফলে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভাগীয় তদন্তের দাবি করেন এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।