1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লাইফ’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো জ্বালালো লিডো ফতুল্লায় ছেলে হত্যার বিচার না দেখেই মায়ের রক্তাক্ত মৃত্য, অভিযোগের তীর ডেভিড ভাগিনা রানার দিকে! ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মহান মে দিবস উদযাপন উপলক্ষে লাল পতাকার মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা শাখা।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাল পতাকার মিছিলটি সলিমুল্লাহ সড়কের রামকৃষ্ণ মিশনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি এম এ শাহীন। বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ, আইন ও দরকষাকষি সম্পাদক নূর ইসলাম আক্তার, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে-মার্কেটে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের দাবিতে আত্মত্যাগী সংগ্রাম গড়ে তোলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে দিনটি পালিত হয়ে আসছে।

তারা বলেন, মে দিবসের ১৪৯ বছর পরও বাংলাদেশের শ্রমিকরা কাঙ্ক্ষিত সুফল পায়নি। এখনো অনেক শ্রমিক ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং নানা শোষণ-নির্যাতনের শিকার হচ্ছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। বিপুল সংখ্যক শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিকরা দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের অনেকেই এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিরাপত্তা ও ট্রেড ইউনিয়ন অধিকার থেকে বঞ্চিত।

রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তারা বলেন, এসব মর্মান্তিক ঘটনা শ্রমিকদের নিরাপত্তার ঘাটতি স্পষ্ট করেছে। কিছু উন্নতি হলেও এখনও অনেক কারখানায় শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না এবং শ্রমিকরা ন্যায্য দাবি তুললেই হয়রানি বা দমন-পীড়নের শিকার হন।
বক্তারা শ্রমিকদের মানবিক জীবনযাপনের উপযোগী মজুরি নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা, আবাসন, মাতৃত্বকালীন সুবিধা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত এবং শ্রমিক-মালিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে শিল্পখাতে স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট