1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে।

শুক্রবার (১ মে) জুমার নামাজের পর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, মসজিদের ইমাম ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদটির দ্বিতীয় তলার আংশিক অংশে ঢালাই থাকলেও বাকি অংশ টিন দিয়ে নির্মিত ছিল। দীর্ঘদিন ব্যবহারের ফলে টিনগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে ছিদ্র হয়ে যায়। এতে সামান্য বৃষ্টিতেই দ্বিতীয় তলার ফ্লোরে পানি জমে মুসল্লিদের নামাজ আদায়ে ভোগান্তি সৃষ্টি হতো।

এ অবস্থায় জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদটি সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। পুরোনো টিন অপসারণ করে পুরো দ্বিতীয় তলায় আরসিসি ঢালাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। কাজ সম্পন্ন হলে বৃষ্টির সময় শত শত মুসল্লির নামাজ আদায়ে স্বস্তি ফিরবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “কালেক্টরেট মসজিদে প্রতিদিন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। বৃষ্টিতে তাদের ভোগান্তি আমাদের ব্যথিত করেছে। আল্লাহর ঘরের খেদমত করা আমাদের দায়িত্ব। দ্রুততম সময়ে মানসম্মতভাবে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শেষ হলে মুসল্লিরা বৃষ্টির সময়ও স্বস্তিতে ইবাদত করতে পারবেন।”

মুসল্লিরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট