1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই: পাটমন্ত্রী সিদ্ধিরগঞ্জে থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রাজধানীর মুগদায় অবস্থিত সিড ফাউন্ডেশনের কমিউনিটি বেইজড লার্নিং সেন্টারের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ করেছে দেশের স্বনামধন্য হারবাল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাব্বি হারবাল কোম্পানির দুই কর্মকর্তা।

আজ দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, বই-খাতা ও উপহার সামগ্রী তুলে দেন রাব্বি হারবাল-এর ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ শওকতুজ্জামান খান এবং দেশের সর্বোচ্চ সংখ্যক রক্তদাতা ও প্রতিষ্ঠানটির হেড অব সেলস জাভেদ নাছিম।

উপহার ও শিক্ষা সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষার প্রতি উৎসাহ জোগানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শিশুদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, রাব্বি হারবাল (Rabbi Herbal) ২০০৮ সাল থেকে বাংলাদেশে প্রাকৃতিকভাবে তৈরি ভেষজ সৌন্দর্য ও ত্বকের যত্ন বিষয়ক পণ্য উৎপাদন ও বিপণন করে আসছে। বিএসটিআই অনুমোদিত এই প্রতিষ্ঠানটি বিভিন্ন হারবাল কসমেটিকস উৎপাদনের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে নিয়মিত সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট