1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগনকে সাথে নিয়ে আড়াইহাজারকে মাদক মুক্ত করা হবে-এমপি আজাদ ডেঙ্গু প্রতিরোধে ডিসির প্রশংসনীয় উদ্যোগ বিএনপি হচ্ছে জনগণের দল-এমপি কালাম এনায়েতনগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত পাওনা টাকার দাবিতে জানাজা আটকে দিলেন বিএনপি নেতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী: ২০ হাজার ছিন্ন মূলের মাঝে রনির খাবার বিতরন ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫-তম মৃত্যুবার্ষিকী পালিত সোনারগাঁয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামলেন এসিল্যান্ড সোনারগাঁয়ে বিকাশের টাকা তোলা নিয়ে চালকের সঙ্গে সংঘর্ষে হেলপার নিহত

সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা চিংড়ি রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত রেণুগুলো নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

এ ঘটনায় জড়িত মাইক্রোবাসের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট