1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি

রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল স্ক্রাফসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর নামাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি।

অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. ওয়াসিম (৩৫)। তিনি মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি গঙ্গানগর নামাপাড়া এলাকায় (জাহানারা বেগমের বাড়ির ভাড়াটিয়া) বসবাস করতেন।

পরে জিজ্ঞাসাবাদে য়ার হেফাজতে থাকা ১০০ বোতল স্ক্রাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ওয়াসিমের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করেছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট