1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ

শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের প্রত্যেকটি গণআন্দোলনে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে এবং জাতিকে পথ দেখিয়েছে। সাহস নিয়ে প্রথম রাজপথে দাঁড়িয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ছাত্রসমাজ।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর কালীবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ছাত্র সংগঠন ছাত্রশক্তির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মীর মুগ্ধ থেকে শুরু করে নারায়ণগঞ্জের ছাত্র শহীদ আদিল ও রাব্বি এবং ছাত্র-জনতা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। তাদের আত্মত্যাগের মাধ্যমেই নারায়ণগঞ্জবাসী স্বৈরাচার-ফ্যাসিস্ট ওসমান গোষ্ঠীর হাত থেকে মুক্ত হওয়ার পথ পেয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনাসহ দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছে ছাত্রসমাজ। ইতিহাসে দেখা গেছে, যে আন্দোলনে ছাত্ররা যুক্ত হয়নি, সেই আন্দোলনের সাফল্য খুবই সীমিত ছিল।

তিনি আরও বলেন, আমরা এখনো মনে করি যে একটি বড় সংগ্রাম শেষ হয়েছে, সেটি হলো স্বৈরাচারবিরোধী সংগ্রাম। বর্তমানে দেশে যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে, তারা সবাই গণঅভ্যুত্থানের শক্তি। সংসদে নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্যই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা বিভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, জনগণ একবার রাজপথে নেমে ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করেছে। দ্বিতীয়বার আবার গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করেছে। এখন আমাদের সংগ্রাম হচ্ছে দেশকে সামনে এগিয়ে নেওয়ার সংগ্রাম এবং উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার সংগ্রাম।

ছাত্র সংগঠন ছাত্রশক্তির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইতিবাচক রাজনীতি করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে ছাত্রবান্ধব কর্মসূচি গ্রহণ করতে হবে। ছাত্র সংগঠন কোনো মূল সংগঠনের পেশিশক্তি হবে না এবং ছাত্রশক্তি কোনো দলের প্রটোকল দেওয়ার সংগঠন হিসেবেও কাজ করবে না।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগরের সদস্য সচিব আবু আল ইউসূফ খান টিপু, এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জেলা সমন্বয়কারী সদস্য জোবায়ের হোসেন তামজিদ, জাবেদ আলম, ডায়েস্পোরা কেন্দ্রীয় মুখ্য সংগঠন যুবাইর সরদার, যুবশক্তি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ,কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদ আহসান, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজিজুল হক রাজীব , মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী আমজাদ হোসেন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান, ইসলামি ছাত্র আন্দোলন মহানগরের সভাপতি আবুল হোসেন, জেলা ছাত্রশক্তি আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগরের আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জহিরুল ইসলাম, জেলা মূখ্য সংগঠক নাজমুল ইসলাম,মহানগরের সিফাত দেওয়ান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট