1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লাইফ’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো জ্বালালো লিডো ফতুল্লায় ছেলে হত্যার বিচার না দেখেই মায়ের রক্তাক্ত মৃত্য, অভিযোগের তীর ডেভিড ভাগিনা রানার দিকে! ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) আয়োজিত সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন,হত্যা,মন্দিরে বোমা হামলা,বিভিন্নস্থানে মন্দিরে অগ্নিসংযোগ,ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক চাদাঁ আদায়,সনাতন ধর্ম নিয়ে কটুক্তি এর প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ মার্চ সকাল ১০টায় ঢাকা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগদান কয়েক শতাধিক কর্মী নিয়ে বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা সভাপতি টনি মল্লিকের নেতৃত্বে যোগদান করেন।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন সাংবাদিক বাসুদেব ধর। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা সভাপতি টনি মল্লিক, হিন্দু ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ দাস, বাংলাদেশ হিন্দু মহাজোটের (এম.কে) সাধারণ সম্পাদক এম কে রায়, অনুভব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক অতুল চন্দ্র মন্ডল, ঐক্য পরিষদ মহানগর দক্ষিণের সদস্য সচিব কৃষ্ণ দাস, মতুয়া মহাসংঘের নিউটন অধিকারী, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সজীব সরকার, সনাতন মহাসংঘের পীযূস দাস প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মুখপাত্র ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে।

মানববন্ধন শেষে কয়েক শতাধিক লোকের এক বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে পল্টন মোড় ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট