1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কিবরিয়া মিয়াজীর ব্যবস্থাপনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লাইফ’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো জ্বালালো লিডো ফতুল্লায় ছেলে হত্যার বিচার না দেখেই মায়ের রক্তাক্ত মৃত্য, অভিযোগের তীর ডেভিড ভাগিনা রানার দিকে! ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কিবরিয়া মিয়াজীর ব্যবস্থাপনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শ্রমজীবী মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজী। গত ৬ মার্চ রাজধানীর হোটেল রাজমনি ইসাখায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন (রেজি নং–বি/২১৪৩) এর উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম কিবরিয়া মিয়াজী বলেন, রমজানের প্রকৃত শিক্ষা হলো আত্মশুদ্ধি ও সংযম। মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন—রোজা আমার সন্তুষ্টির জন্য রাখা হয় এবং এর প্রতিদান আমি নিজ হাতে প্রদান করব। তিনি উপস্থিত সকলের প্রতি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত অতিথিদের মাঝে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে ইফতার করানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট