1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ

নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূর্ণস্নান উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার ও জেলা প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

বুধবার (৪ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূর্ণস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সাখাওয়াত বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নারায়ণগঞ্জে আরও উজ্জ্বলভাবে তুলে ধরাই এ উদ্যোগের লক্ষ্য। “হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান আমরা একসঙ্গে বসবাস করি—এর একটি দৃষ্টান্ত আমরা অতীতে রেখেছি, ভবিষ্যতেও রাখব,” বলেন তিনি।

তিনি জানান, লাঙ্গলবন্দ উন্নয়নে আগে ১২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হলেও তা বাস্তবায়ন হয়নি। বিভিন্ন সেবা কেন্দ্র ও পর্যটন সুবিধা সংযোজনের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে, যাতে উৎসবটি আরও সুন্দরভাবে আয়োজন করা যায়।

সাবেক মেয়র ও এমপির সমালোচনা করে তিনি বলেন, আগে যেমন দ্বন্দ্ব ছিল এখন তা নেই। “নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ,” বলেন তিনি।

মডেল মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে সাখাওয়াত বলেন, মুসলমানদের জন্য যেমন মডেল মসজিদ রয়েছে, তেমনি হিন্দু সম্প্রদায়ের জন্য অন্তত একটি মডেল মন্দির নারায়ণগঞ্জে নির্মাণ করা হবে। এজন্য প্রয়োজনীয় জায়গা দিতে সম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া ঐতিহ্যবাহী জিউস পুকুর সংস্কারের উদ্যোগের কথাও জানান তিনি। পুকুরটি উদ্ধার করে পার্কের আদলে উন্নয়ন, ঘাট নির্মাণ ও আশপাশের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন সিটি প্রশাসক।
তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জে সম্প্রীতি ও উন্নয়নের একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট