1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হাতপাখার প্রতি মানুষের আন্তরিকতা মুগ্ধ হবার মত -মুফতি মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে তক্ষক উদ্ধার, দুই জনের জরিমানা লাইফ’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো জ্বালালো লিডো ফতুল্লায় ছেলে হত্যার বিচার না দেখেই মায়ের রক্তাক্ত মৃত্য, অভিযোগের তীর ডেভিড ভাগিনা রানার দিকে! ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা!

হাতপাখার প্রতি মানুষের আন্তরিকতা মুগ্ধ হবার মত -মুফতি মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, ৫৪ বছর পর্যন্ত মানুষ বিভিন্ন মার্কা, দল দেখেছে কিন্তু দেশ গঠনের এবার তারা হাতপাখাকে দেখতে চায়। হাতপাখাকে এবার ভোট দিবে সবাই। হাতপাখার প্রতি মানুষের আন্তরিকতা মুগ্ধ হবার মত।

আজ শুক্রবার সকালে বন্দর ইউনিয়ন এর গণসংযোগকালে তিনি একথা বলেন।
উল্লেখ্য, আজ বিকেলে ২৭নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সি, সেক্রেটারী সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, ফারুক হাওলাদার, মহানগর ছাত্র আন্দোলন এর সহ সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বন্দর থানা পূর্ব এর সেক্রেটারী মাসুদ রানা, মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, জিহাদ হাসান, ইরফাত হোসেন, শাহীন আলম, মিজানুর রহমান প্রমুখ।

তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা মাঠে বিভিন্ন জায়গায় হাতপাখার পক্ষে কাজ করে যাচ্ছে। জনগণ ঠিকমত ভোট প্রয়োগ করতে পারলে আমরা বিজয়ী হবো, ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট