1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে তক্ষক উদ্ধার, দুই জনের জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিফাত-জিতুর নেতৃত্বে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রূপগঞ্জে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের অর্ধশত নেতা সোনারগাঁয়ে তক্ষক উদ্ধার, দুই জনের জরিমানা লাইফ’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো জ্বালালো লিডো ফতুল্লায় ছেলে হত্যার বিচার না দেখেই মায়ের রক্তাক্ত মৃত্য, অভিযোগের তীর ডেভিড ভাগিনা রানার দিকে! ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা

সোনারগাঁয়ে তক্ষক উদ্ধার, দুই জনের জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ এর ১০ ধারায় অপরাধ ও ৪৪(১) ধারায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আটকৃতরা হলোঃ-রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈল এর ছেলে মোঃ খায়রুল ইসলাম(৪৬) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ কুমিল্লা থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক চট্রগ্রাম জেলার লালমাই পাহাড় হতে বাস যোগে ঢাকা পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি জীবিত তক্ষক উদ্ধার এবং পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা এবং উদ্ধার করা তক্ষকটি পরবর্তী কার্যক্রমের জন্য বন বিভাগের কর্মকতাদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় সোনারগাঁ জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট