1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর কোতয়ালী থানায় দোয়া ও ইফতার মাহফিল - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লাইফ’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো জ্বালালো লিডো ফতুল্লায় ছেলে হত্যার বিচার না দেখেই মায়ের রক্তাক্ত মৃত্য, অভিযোগের তীর ডেভিড ভাগিনা রানার দিকে! ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর কোতয়ালী থানায় দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন: পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর কোতয়ালী থানার আয়োজনে ২৩ মার্চ-২০২৫ রবিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কোতয়ালী থানা চত্বরে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত ই রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ মোশফেকুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জেলা জামায়াত নেতা এ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, শহর জামায়াতে আমির সিরাজুস সালেহীন, সাবেক পৌর কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী, জেলা ডিবি পুলিশের ওসি মোঃ সোহেল রানা, জেলা পুলিশ ও কোতয়ালী থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অফিসারবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দদের অভ্যর্থনা জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান। ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট