1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তোলারাম কলেজে যৌন হয়রানি ও নিপীড়ন সেল গঠনের আহ্বান - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

তোলারাম কলেজে যৌন হয়রানি ও নিপীড়ন সেল গঠনের আহ্বান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গণে হাতে লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তারা।

পদার্থ বিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, “গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি একের পর এক দেশে ধর্ষণের ঘটনা ঘটছে। মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, যে জীবনের অর্থই বোঝে না। এটি দীর্ঘদিন ধরে চলে আসছে, কারণ এই দেশে বিচারহীনতা বিদ্যমান। আমরা প্রশাসনকে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “২০০৬ ও ২০০৯ সালের আইন অনুযায়ী দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সেল গঠন করার কথা। কিন্তু আমরা দেখতে পাই, সরকারি তোলারাম কলেজে এখনো এমন কোনো সেল নেই। আমরা এই প্রতিবাদের মাধ্যমে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সেল গঠনের আহ্বান জানাই।”

পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাওন মাহমুদ সাকিব বলেন, “ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।”

প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন: পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আয়শা আক্তার লিজা, অধরা ইসলাম, সুমাইয়া সুলতানা মিতু, সায়মা মিম, মো. সাকিব আল হাসান, বাংলা বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন আকাশ, রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান অংকন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট