1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমানকে উদ্দেশ করে যা বললেন জামায়াত আমির - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বেপরোয়া কথিত মহিলা দলের সভানেত্রী বন্যা আক্তার! মৃতদের আসামি আর জীবিতদের অব্যাহতি! রাকিব হত্যা মামলার তদন্ত নিয়ে প্রশ্ন? সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা, গাঁজার গাছ ও বিদেশি মুদ্রাসহ আটক ৩ “সতীর্থ-০১” এর ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ময়লার ভাগাড় অপসারণে মাঠে ইউএনও, তিন ধাপে স্থায়ী সমাধানের উদ্যোগ অচিরেই কুতুবপুরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে-এমপি আল আমিন

শামীম ওসমানকে উদ্দেশ করে যা বললেন জামায়াত আমির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেক আগে একজন দুর্ধর্ষ লোক মহাসড়কের পাশে একটি ব্যানারে লিখেছিলেন, ‘নারায়ণগঞ্জে অমুকের প্রবেশ নিষিদ্ধ’। আরেকটি সভায় তিনি ডিসি-এসপির সামনে বলেছিলেন, ‘আমার নামে একটি অগ্রিম খুনের মামলা লিখে রাখেন।

আমি গোলাম আজমকে খুন করতে চাই। ’ আলহামদুলিল্লাহ স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে থাকা অবস্থায় তিনি (গোলাম আজম) দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।

কিন্তু গডফাদারের সুযোগ হয়নি তাকে খুন করার। এই অধ্যাপক গোলাম আজমকেই তিনি নিষিদ্ধ করেছিলেন।

যে ভাই নিষিদ্ধ করেছিলেন আজকে তিনি কোথায়? অহংকার ভালো জিনিস নয়। তিনি কি নারায়ণগঞ্জে আছেন?
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের ইসদাইরে জামায়াতে ইসলামীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তাই বলতে চাই, গর্ব-অহংকার করতে নাই, দাম্ভিকরা দেখাতে নাই, ক্ষমতার ছরি ঘোরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, তাদের লালন করতে নাই। এই কাজগুলো যারা করে দুনিয়াতে তারা করুণ পরিণতি ভোগ করেন এবং আখিরাতের আদালতেও আল্লাহ তাদের শূলে চড়াবেন। দাম্ভিকতা পরিহার করুন, তওবা করুন। আগে মানুষ হন তারপর মুমিন হন।

তিনি বলেন, এই বাংলাদেশে কে কোন ধর্মের এই প্রশ্ন সম্পূর্ণ অবান্তর। ১৮ কোটি মানুষের দেশ একটা সাজানো ফুলের বাগান। আল্লাহ যাদেরকে এই বাগানে পয়দা করেছেন মিলেমিশে সবাই হবে এর অধিবাসী। বাংলাদেশের সংবিধান সবাইকে সাংবিধানিক অধিকার দিয়েছে। বিগত ৫৪ বছর এ জাতিকে ভাগ করে রাখা হয়েছে। এই কাজটি সুকৌশলে আওয়ামী লীগ করেছে। বিভক্ত জাতি কখনো বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারে না।

জামায়াত আমির বলেন, সংবিধান যত অধিকার দিয়েছে সব এদেশে নিশ্চিত হবে। শাসন ক্ষমতায় যারা যাবে তাদের অধিকার নিশ্চিত করা তাদের দায়িত্ব এটা কোনো দয়ার দান নয়। বাঁচার অধিকার, সম্মান পাওয়ার অধিকার, বিচার পাওয়ার অধিকার, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার, কাজের অধিকারসহ সবকিছু তাদের হাতে তুলে দিতে হবে। এটাই স্বাধীনতার মূল চেতনা। এই সমাজ হবে বৈষম্যহীন, মানবিক।

তিনি আরও বলেন, যুগ যুগ ধরে কষ্টে আছেন নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। নারায়ণগঞ্জেও যদি চাঁদাবাজি দখলদারি হয়, অফিস আদালতে ঘুষ চলে, তাহলে কেন এতগুলো মানুষের জীবন গেল, কেন এত মানুষ পঙ্গু হলো, কেন এতগুলো রক্তের ফোটা ভাসল? আমি বিনয়ের সাথে দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে অনুরোধ করব, এই অপকর্মের সাথে যারাই জড়িত আছেন মেহেরবানি করে এই অপকর্মগুলো ছেড়ে দেন। এই অপকর্ম করলে এই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। তাদের রক্তের সাথে অপমান করা হবে। ১৮ কোটি মানুষকে অপমান করা হবে। মানুষকে স্বস্তিতে বাঁচতে দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট