1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সদরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি

নারায়ণগঞ্জ সদরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭২৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় গম, সরিষা, পেঁয়াজ ও শাকসবজি বীজ ও সার ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ সদর’র আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক’র সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মো. গোলাম সারোয়ার ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মিতা চক্রবর্তী।
নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রণোদনা কর্মসূচির আওতায় এ সময় উপজেলার ১০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি গম বীজ ২০ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ১০জনকে জনপ্রতি পিঁয়াজ বীজ ১ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০০ জনকে শাকসবজি (উফশি ) এর বিভিন্ন ধরনের জনপ্রতি ১২৩০ গ্রাম বীজ এবং বিকাশের মাধ্যমে ১০০০ টাকা অর্থ সহায়তা এবং ৪০০ জনকে জনপ্রতি শাকসবজি (হাইব্রিড ) এর বিভিন্ন ধরনের ৪০ গ্রাম বীজ , ১০ কেজি ডিএমপি সার এমওপি সার ১০ কেজি করেএবং বিকাশের মাধ্যমে ১০০০ টাকা অর্থ সহায়তা, প্রদান করা হয়।

এ উপকরণ বিতরণের সময় সদর উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় সংবাদকর্মী ও সুফলভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট