1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে চব্বিশের স্মৃতি একাডেমি কাপ অনূর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি

নারায়ণগঞ্জে চব্বিশের স্মৃতি একাডেমি কাপ অনূর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে শুরু হয়েছে চব্বিশের স্মৃতি একাডেমি কাপ অনূর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

বুধবার ( ২০ নভেম্বর ) বিকেলে ফতুল্লার ইসদাইরে পৌর ওসমানী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান।

মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ক্রীড়া সংঘঠক মাসুদুজ্জামান বলেন, আজকের যে শুভ যাত্রা শুরু হয়েছে আমরা আশাবাদি একদিন এই ছেলেগুলাই জাতীয় দলে খেলবে। ইচ্ছাশক্তি যদি থাকে কেউ আমাদের আটকাতে পারবেনা। আমরা বছরে বেশ কয়েকটা টুনামের্ন্ট করার চেষ্ঠা করবো। আমাদের নারায়ণগঞ্জ আমরাই আগে বাড়িয়ে নিয়ে যাবো। দায়িত্বটা আমাদের সবার। আজকের এই যাত্রা একদিন দেখা যাবে আমরা বাংলাদেশ জয় করবো।

ফাইনাল খেলায় সাবেক জাতীয় ফুটবলার ও টুনার্মেন্ট কমিটির আহ্বায়ক সম্রাট হোসেন এমিলির সভাপতিত্বে ও ফুটবল কোচ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব খলিলুর রহমান দোলন এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান,
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাবেক ফুটবলার আজমল হোসেন বিদ্যুৎ, ফুটবলার ওয়ালী ফয়সাল, সুলতান আহমেদ, শহীদ হোসেন স্বপন নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন‘র সভাপতি ফারহানা মানিক মুনা,
নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলন আহবায়ক তরিকুল সুজন, সিদ্দিকুর রহমান, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম প্রমুখ।

ফাইনাল খেলায় ইসদাইর বন্ধন কোচিং সেন্টার ৩ – ০ গোলে বঙ্গবীর সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট