1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’র রূপগঞ্জ সভাপতি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি

সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’র রূপগঞ্জ সভাপতি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০ টায় রূপসী স্লুইসগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গেল ৫ই আগস্টের পর থেকে রূপগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি তানজির আহাম্মেদ খান রিয়াজ পলাতক ছিলেন। গতকাল রাতে উপজেলার রুপসী স্লুইচ গেইটে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন তিনি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে ওই বাড়িটি ঘিরে রাখে। পরে পুলিশ রিয়াজকে গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, আমরা ঘটনা জানতে পেরে সাথে সাথে ফোর্স নিয়ে উপস্থিত হই। এ সময় একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটে তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একাধিক হত্যা মামলায় রিয়াজকে গ্রেপ্তার করে। আজ রিমান্ডের আবেদন করে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট