1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গত ১৭ বছর মানুষ জিম্মি ছিল-মুফতি কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি

গত ১৭ বছর মানুষ জিম্মি ছিল-মুফতি কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গত ১৭ বছরে আমাদের দেশ মাদকের কড়াল গ্রাসে জর্জড়িত হয়ে গিয়েছিল। যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হয়েছিল। দেড় যুগে আমাদের দেশটা অনেক পিছিয়েছে। মানুষ প্রতিটি সেক্টরে জিম্মি ছিল। শ্বাস নিতে পারতো না। ছাত্র-যুবক ভাইদের কারনে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের সম্মিলিত আন্দোলনে এ দেশ থেকে স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে। আগামী দিনে ছাত্র ও যুবকদের সাথে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়তে হবে।
শুক্রবার বিকেলে ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুনির হোসেন কাসেমী।

টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে এনসি স্পোর্টং ক্লাব। তারা টাইব্রেকারে ৫-৪ গোলে সোহান বেকরিকে পরাজিত করে।
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড এইচ. এম আনোয়ার প্রধান,নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু,নারায়নগঞ্জ জেলা হেফাজত ইসলামের সহ-সভাপতি মাওলানা ফেরদৌস, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সি: যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, তাঁতীদলের আহ্বায়ক ইউনুস মাস্টার, ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, রিপোটার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান, সাধারন সম্পাদক মনির হোসেন প্রমূখ।

মুফতি মনির হোসেন কাসেমী আরো বলেন, কিশোর-যুবকরা যখন বেকার থাকে, তখন তারা বিপথগামী হয়। গত দেড় যুগ পরে হলেও ফতুল্লায় এমন একটি টুর্নামেন্ট আয়োজন করে ফতুল্লা প্রেস ক্লাব দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে এমন আরো খেলার আয়োজন করে সমাজ গঠনে প্রেসক্লাব ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস রাখি।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, মাদকের কড়াল গ্রাসে ধ্বংস হয়ে গিয়েছিল যুব সমাজ। সারা দেশের মাঠ দখল হয়ে গিয়েছিল। বর্তমান সরকার যেনো এই মাঠ উদ্ধার করে ভবিষ্যৎ প্রজন্ম কে রক্ষা করে সেই দাবি জানাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট