1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এবার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি

এবার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সাবেক বন্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ সদ্য বিদায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৮ জন মন্ত্রী ও আটজন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দেশত্যাগে যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে- সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. এনামুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক ধর্মবিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এছাড়া সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ, কাজী নাবিল আহমেদ, শহিদুল ইসলাম বকুল, এ কে এম সরওয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, মেহের আফরোজ, আবু সাঈদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম সাবেক ১০ মন্ত্রী ও তিন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এছাড়া দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান সাবেক আট মন্ত্রী ও পাঁচ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট