1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভুলতা স্কুল এন্ড কলেজের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভুলতা স্কুল এন্ড কলেজের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় ছাত্র-ছাত্রীরা গণমাধ্যমকে জানায়, বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা ছাত্র-ছাত্রীদের আন্দোলনে যেতে দেননি। কেউ গেলে তার ছাত্রত্ব বাতিল করাসহ হামলা মামলার হুমকি ধামকি দিতেন। শুধু তাই নয় তিনি অন্যায়ভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে নিয়মের বাইরে অতিরিক্ত টাকা আদায় করেছেন। তার নিজস্ব নিয়মে প্রতিষ্ঠানটি চালিয়েছেন। দুর্নীতি ও অনিয়ম করে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন। অবিলম্বে আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগ দাবি করেছেন বিক্ষুদ্ধরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট