1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঝুট ব্যবসা: বাম নেতাকে হুমকির অভিযোগে রনির বিরুদ্ধে জিডি মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে আন্দোলনকারী ছাত্র-জনতা যান চলাচল বন্ধ করে দিয়েছে।

রোববার (৪ আগস্ট) সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সাইনবোর্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

তবে কোনো যানবাহন ভাঙচুর কিংবা কোনো প্রতিষ্ঠানে ক্ষতি সাধন করেননি আন্দোলনকারীরা।
সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান নেন।

পুরো যান চলাচল বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, মহাসড়ক এখন বন্ধ আছে।

একদফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এদিকে ঘোষিত এ কর্মসূচির প্রভাব রাজধানীর সড়কে দেখা গেছে।

স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে যানবাহন। যানবাহনের মধ্যে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা বেশি দেখা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট