1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা নারায়নগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা।
‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা নারায়নগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় বিএফআরআই এর বিভাগীয় কর্মকর্তা জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের তথ্য ও প্রযুক্তি শাখার সিনিয়র রিসার্চ অফিসার মো: জহিরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নারায়নগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান যেমন বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল ও ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণকারী ছিলেন।
প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন বিভাগীয় কর্মকর্তা জনাব মোহাম্মদ আনিসুর রহমান ও জনাব অসীম কুমার পাল ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট