নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি' বিষয়ক কর্মশালা নারায়নগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি' বিষয়ক কর্মশালা।
‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি' বিষয়ক কর্মশালা নারায়নগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় বিএফআরআই এর বিভাগীয় কর্মকর্তা জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের তথ্য ও প্রযুক্তি শাখার সিনিয়র রিসার্চ অফিসার মো: জহিরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নারায়নগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান যেমন বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল ও ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণকারী ছিলেন।
প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন বিভাগীয় কর্মকর্তা জনাব মোহাম্মদ আনিসুর রহমান ও জনাব অসীম কুমার পাল ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত