1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাতৃভাষা দিবস উপলক্ষে আল-আমিন নগরে গ্রাউন্ড শর্ট ক্রিকেট টুর্ণামেন্টে গোগনগর একাদশ চ্যাম্পিয়ন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় কিলার আক্তার প্রকাশ্যে, এলাকায় আতষ্ক বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি

মাতৃভাষা দিবস উপলক্ষে আল-আমিন নগরে গ্রাউন্ড শর্ট ক্রিকেট টুর্ণামেন্টে গোগনগর একাদশ চ্যাম্পিয়ন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে গ্রাউন্ড শর্ট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১শে ফেব্রুয়ারী) রাতে সৈয়দপুর আল-আমিন নগর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উৎসব মুখর পরিবেশে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আবুল কালাম মুন্সি এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোঃ আহম্মেদ কাউসার। এছাড়াও শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার শেখ মোঃ রফিক (মেম্বার)।


ফাইনালে বেলবন স্টার বনাম গোগনগর একাদশ অংশগ্রহণ করে। এতে বেলবন স্টার’কে ৯ রানে হারিয়ে গোগনগর একাদশ দল চ্যাম্পিয়ন ট্রপি জয়লাভ অর্জন করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ শিরোপা অর্জন করেন মোঃ ইরফান।

আল-আমিন নগর জামে মসজিদের উপদেষ্টা মোঃ আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে এবং মোঃ হাসান প্রধানের সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক শুক্কুর মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জনি, মোঃ কবীর হোসেন, মিন্নত আলী বিশাল, মোঃ মনির হোসেন, আব্দুল রাজ্জাক শিকদার, মোঃ কবির ও সাগর সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট