1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গ্যাসের দাবিতে এলাকাবাসী মানববন্ধন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন: সাধারন সম্পাদক পদ থেকে মাহফুজকে অব্যাহতি দায়িত্ব পেলেন আনোয়ার বনন্দরে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

বন্দরে গ্যাসের দাবিতে এলাকাবাসী মানববন্ধন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সংকট নিরসনের দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ২০নং ওয়ার্ডের এলাকাবাসী ব্যানারে মাহমুদনগর বড় মসজিদ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,নিয়মিত গ্যাস বিল প্রদানের পরও আমরা গ্যাস পাচ্ছি না। বিষয়টি খুব দু:খ জনক। গ্যাস সংকটের কারনে চরম অসুবিধার মধ্যে রয়েছে বন্দরবাসী। দুঃখের বিষয় বলতে হচ্ছে সংশ্লিষ্ট প্রশাসনের চরম উদাসীনতার কারণে বন্দর উপজেলায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী ও স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা এ,কে,এম সেলিম ওসমানের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। নারায়নগঞ্জ মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাব্বির আহমেদ সেন্টু’র সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে সভাপতিত্ব করেন মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির। মানববন্ধনে বক্তব্য রাখেন অপরাধ প্রতিরোধ কল্যণ সংস্থা মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,শাহজাহান সেক্রেটারি,ওয়ালিদ উল্লাহ,নাসির আহমেদ শিপন,মোঃ জসিম উদ্দিন,শিউলী বেগম,নূরজাহান বেগম,ফাতেমা বেগম ও কহিনূর বেগম। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সফিকুল ইসলাম,কামাল হোসেন,দুলাল গোসেন,বায়োজিদ ইসলাম,দীল মোহাম্মদ,আমান হোসেন,মোঃ রাসেল,অন্তর,খটা মিয়াসহ এলাকার সর্বস্তরের নাী-পুরুষ,আবাল বৃদ্ধ বনিতা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট