1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মাজার জিয়ারত করতে এসে অজ্ঞাত যুবকের মৃত্যু-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন: সাধারন সম্পাদক পদ থেকে মাহফুজকে অব্যাহতি দায়িত্ব পেলেন আনোয়ার বনন্দরে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

বন্দরে মাজার জিয়ারত করতে এসে অজ্ঞাত যুবকের মৃত্যু-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি:নারায়নগঞ্জের বন্দরে মাজার জিয়ারত করতে এসে অজ্ঞাত নামা (৪৬) বছরের এক পুরুষের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ রোববার (১০ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের কদম রসুল দরগা জামে মসজিদের বারান্দা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে র্মগে প্রেরণ করে। এর আগে গত শনিবার (৯ ডিসেম্বর) রাতে যেকোন সময়ে উল্লেখিত মাজারে অজ্ঞাত নামা পুরুষের মৃত্যুবরণ করে। লাশ উদ্ধারের ঘটনায় বন্দর থানায় অপমৃতু মামলা রুজু করার প্রস্তুতি চলছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, গত শনিবার রাতে অজ্ঞাত নামা পুরুষ কদম রসুল দরগা মাজার জিয়ারতে আসে। পরে রাতে যে কোন সময়ে অজ্ঞাত ব্যাক্তি অজ্ঞাত কারনে মৃত্যু বরণ করে। রোববার সকালে স্থানীয় মুসল্লীসহ মাজার কমিটি লোকজন লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে সংবাদ জানালে বন্দর থানার এসআই মোহাম্মদ সাহিদুল ইসলাম মোল্লাসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করে। তিনি গণমাধ্যমকে জানায়, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট