1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মীভূত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন: সাধারন সম্পাদক পদ থেকে মাহফুজকে অব্যাহতি দায়িত্ব পেলেন আনোয়ার বনন্দরে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

বন্দরে অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মীভূত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: নারায়নগঞ্জের বন্দরে বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪টি র্ফানিচার দোকানসহ ৫টি দোকান সম্পন্ন ভাবে পুড়ে গিয়ে প্রায় ৬০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় আহত বা নিহতের কোন খবর পাওয়া যায়নি। শনিবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৩ টায় বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের নবীগঞ্জ কাইতাখালি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অমল সূত্র ধরের ২টি ও আব্দুল সালাম মিয়ার ২ টি র্ফানিচার দোকানসহ ৫ টি দোকান সম্পন ভাবে পুড়ে গিয়ে প্রায় ৬০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ মালিক পক্ষ সূত্রে জানাগেছে। বন্দর ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের স্থান থেকে প্রায় ৫০ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। আমাদের তদন্ত অব্যহত রয়েছে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট